...
Home অডিও সাবউফার বক্স – বেসিক

সাবউফার বক্স – বেসিক

7
2709
সাবউফার বক্স এর ডিজাইন ও এর ব্যবহারিক মাপ

সাবউফার বক্স এর ডিজাইন ও এর ব্যবহারিক মাপ

সাবউফার স্পিকার সিস্টেম তৈরি করতে গিয়ে এর বক্স বানানো বা বক্স কেমন হবে সেটা একটা সমস্যা হয়ে দেখা দেয়। নানান রকম বক্স এর মাপ আর সেই সাথে কোনটা কেমন হবে সেটা নিয়ে চিন্তা তো আছেই। আবার একই সাথে পরীক্ষা করবার জন্য একেকবার একেক রকম সাউন্ড বক্স তৈরি করাটাও ঝামেলার ব্যাপার। সেই দিকে লক্ষ্য রেখে একটু রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় নিতে হলো। যদিও পারফরমেন্স ১০০% হবে বলে গ্যারান্টি দিচ্ছি না তবে একেবারে খারাপও হবে না।

বাজারে প্রচলিত বিভিন্ন ব্রান্ডের ডিজাইনের সাথে মিল রেখে এটা করা হয়েছে। এটা মুলত ফোর্থ অর্ডার ব্যন্ডপাস ফিল্টার টাইপ আর টিউনিং রেঞ্জ ৪০ হার্য থেকে ৮০ হার্য এর আশেপাশে হবে। বক্স ফিট করবার পর স্পীকার বা ড্রাইভার কে বাইরে থেকে আর দেখা যাবে না। এবং এর যে ভেন্ট পাইপ আছে শব্দ মুলত এর মাধ্যমেই বাইরে আসবে। বাজারে প্রচলিত কমার্শিয়াল বিভিন্ন ব্রান্ডের মতোই দেখতে হবে।

আমার তৈরি করা সাবউফার বক্সের ডিজাইন ও মাপঃ

নিচের ছবিতে আমার তৈরি করা সাবউফার সাউন্ড বক্সের ডিজাইন ও মাপ দেয়া হলো-

সাবউফার সাউন্ড বক্স এর ডিজাইন ও এর ব্যবহারিক মাপ - চিত্রঃ২
সাবউফার সাউন্ড বক্স এর ডিজাইন ও এর ব্যবহারিক মাপ – চিত্রঃ২

বিভিন্ন সাইজের স্পীকারের জন্য করা হয়েছে মাপ গুলো। তেমন জটিল কিছু না বিষয়টি। আশাকরি বানাতে পারবেন।  কেউ বানালে কমেন্টে বা পোষ্ট দিয়ে আমাদের জানাবেন আপনার অভিজ্ঞতা যাতে আমরা আরও উন্নত করতে পারি পরবর্তিতে। আগামীতে বক্স বানানোর টেকনিক নিয়ে একটি পোষ্ট দেবার আশা রাখি সেই সাথে বক্স কে কিভাবে সুন্দর করবেন সেটাও থাকবে।

এম্প ও স্পীকারের পাওয়ার ম্যাচিং কেমন হওয়া উচিৎ সে সম্পর্কে ধারণা দিচ্ছি,

  • ৪ থেকে ৬ ইঞ্চি স্পীকারের জন্য ৫০ ওয়াট মেক্সিমাম ওয়াটের এম্প
  • ৮ থেকে ১০ ইঞ্চি স্পীকারের জন্য ২০০ ওয়াটের মধ্যে, আর
  • ১২-১৫ ইঞ্চির জন্য ২০০+ ওয়াটের এম্প ব্যবহার করলে রেজাল্ট ভাল আসবে।

এছাড়াও অডিও সাউন্ড সিস্টেম সম্পর্কে জানতে চাইলে পড়তে পারেন – অডিও সাউন্ড সিস্টেম। এছাড়াও আমাদের অডিও বিভাগ ঘুরে দেখার আমন্ত্রণ রইল। মতামতের অপেক্ষাতে রইলাম। শুভ কামনা

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.